এইচএসসি পরীক্ষায় এবার শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ নামক শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
বুধবার ১৭ জুলাই ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ইতিহাস রচনা করল শরীয়তপুর জেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটি এইচএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাশ করার কৃতিত্ব দেখিয়েছে।
প্রতিষ্ঠানটি থেকে এ বছর মোট ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শতভাগ পাশ করার কৃতিত্ব দেখিয়েছে।
বিজ্ঞান বিভাগে সাতজন ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বাকি শিক্ষার্থীরা এ ও এ- পেয়ে উর্ত্তীন হয়েছে।
গতকাল ফলাফল প্রকাশিত হবার সাথে সাথে শিক্ষার্থী, অবিভাবক ও শিক্ষকমন্ডলী বাধ ভাঙা উল্লাসে মেতে উঠে।
প্রতিষ্ঠানটির সফলতায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরিদ আল হোসাইন বলেন, “শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এই সফলতার মুল নিয়ামক। ভবিষ্যতে আমরা এই ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর।
প্রতিষ্ঠানটির এ গৌরব উজ্জ্বল সফলতায় কৃতি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও সকল অবিভাবককে অভিনন্দন জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক আইজিপি একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম। ভবিষ্যতে সফলতার এই ধারা অব্যাহত রাখতে তিনি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের আরো আন্তরিক হওয়ার নির্দেশনা দেন।

মন্তব্য করুন