নড়িয়া উপজেলার জপসায় ২০২০ সালের শুভ ইংরেজী নববর্ষ কেক কেটে উদযাপন করা হয়। ৩১ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় জপসা আওয়ামীলীগের আয়োজনে এ ইংরেজী নববর্ষ উদযাপিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও নড়িয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শ্রেষ্ঠ সভাপতি শিক্ষানুরাগী আ: জলিল সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জপসা ইউনিয়নের ইউপি সদস্য চান মিয়া আকন, জপসা যুবলীগের সভাপতি আকবর হোসেন ছৈয়াল, জপসা ইউপি’র সাবেক সদস্য মো: মজিবর সরদার ও জপসা ইউপি আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান সরদারসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comments Box

মন্তব্য করুন