শিক্ষা-নৈতিকতা-মানবতা-দেশপ্রেম এ শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের আয়োজনে এ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি বলেছেন, আমাদের অত্র অঞ্চলের মধ্যে সকল দিক দিয়ে শরীয়তপুরের গর্ব সাবেক আইজিপি শহিদুল হকের প্রতিষ্ঠিত মজিদ জরিনা ফাউন্ডেশন দেশের মধ্যে অন্যতম স্থান করে নিয়েছে। শিক্ষা খাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে বিশ্বমানের শিক্ষা দেয়া হচ্ছে। যারাই যতো ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বাইরে কোন চিন্তা করে না। বাংলাদেশের মানুষের সকল স্বপ্ন, সকল আকাঙ্খা, চাওয়া পাওয়া বঙ্গবন্ধু কন্যা প্রাধনমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। তিনি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখান, নিজে স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আমরা সৌভাগ্যবান শেখ হাসিনার মত একজন প্রধানমন্ত্রী পেয়েছি। এছাড়া বাংলাদেশের বর্তমান অবস্থা তিনি বহির্বিশ্বের সাথে তুলনা করেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা সাবেক আইজিপি শহিদুল হক-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্চের ডিআইজি বিপিএম, পিপিএম হাবিবুর রহমান, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার, পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, মজিদ জরিনা ফাউন্ডেশন ট্রাষ্টি বোর্ডের নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হকসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সিভিল প্রশাসন ও অবিভাবক প্রমূখ। এছাড়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিতে চলচ্চিত্রের নায়ক জায়েদ খান, মনোয়ার হোসেন ডিভজল, মাসুদ পারভেজ রুবেলসহ শিল্পী সমিতির অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box