প্রতি বছরের ন্যায় এবছরও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পরিবার। সূর্যোদয়ের সাথে সাথে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুলের তোড়া ও পুুষ্পস্তবকসহ কলেজে আসতে থাকে। আয়োজনের শুরুতেই কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শুরু হয় প্রভাত ফেরী। প্রভাত ফেরী কলেজ ক্যাম্পাসের পাশ্ববর্তী রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে মিলিত হয়। প্রভাত ফেরী শেষে মজিদ জরিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন ফাউন্ডেশনের ট্রাস্টি মেম্বার নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম ইসমাইল হক এবং ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক বেপারীসহ অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকাগণ।
এরপর কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকাগণ ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান। সবশেষে সকল শিক্ষার্থীরা তাদের শ্রেণি ও শাখা শিক্ষককের সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বাংলা ভাষা ও সাহিত্য ক্লাবের আয়োজনে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলনভিত্তিক রচনা প্রতিযোগিতা এবং আর্ট এন্ড ক্রাফট ক্লাবের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরপর অনুষ্ঠিত হয় ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা। সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box