“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শরীয়তপুর জেলার নড়িয়া আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় স্বাধীনতা মঞ্চে নড়িয়া উন্নয়ন সমিতি নুসা’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়।
নুসার উপ-পরিচালক জয়দেব চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুজিনা খানম, নুসার পরিচালনা পর্ষদের সদস্য আঃ রহমান ঢালী।
আনোয়ারা সাইফের উপস্থাপনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জাহেদ আলী বেপারী, নুসার সহকারি পরিচালক শরিফুল ইসলাম, নুসার চীফ অডিটর ফারুক হোসেন, প্রবীন সমিতির সভাপতি আঃ রশিদ ছৈয়াল, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি আলেয়া বেগম, আছিয়া খাতুন রুমা প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন