শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি ৫০০ পিস করোনা ভাইরাস এর পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট প্রদান করেন।
রবিবার (২২ মার্চ) দুপুর ১ টায় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র পক্ষ থেকে নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম এর নিকট ৫০০ পিস করোনা ভাইরাস এর পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ আলম সরদার, আওয়ামীলীগ নেতা বরকত আলী মুরাদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বিপ্লব ও বেগম আশরাফুন্নেসা মা ও শিশু হাসপাতালের কর্মকর্তা কামাল হোসেন।
Facebook Comments Box

মন্তব্য করুন