করোনা সংকটে কর্মহীন হতদরিদ্রদের মাঝে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান প্রার্থীর মতিউর রহমান সাগরের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে এ খাদ্য সামগ্রী স্থানীয়দের হাতে তুলে দেয়া হয়। ঘড়িষার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২’শ ১৬টি পরিবারের মাঝে চাউল, ডাল, তৈল, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন, স্থানীয় বিএনপি নেতা সেকান্দার হাওলাদার, আমিনুর রহমান আমিন, আজিজুর রহমান হরমুজ মুন্সী, দেলোয়ার হোসেন মাঝী, চান শরীফ (চান্দু হাওলাদার), ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর রাড়ী, ছাত্রদল নেতা ইমরান সরদার, বিএনপি নেতা রাজ্জাক মালত ও সবুজ মাঝী, মফিজুর রহমান কিরন, ঘড়িষার ইউপি সদস্য সোহাগ মাঝী।
Facebook Comments Box

মন্তব্য করুন