করোনা ভাইরাস সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। করোনা ভাইরাসের কারণে বিশ্ব আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। বিপন্ন হয়ে পড়েছে অজস্র মানুষের জীবন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার মানুষকে বাধ্য করছেন লকডাউন এ যেতে। রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা এক দিনের কাজ ছাড়া যাদের অন্ন জোটে না এমন অবস্থায় খেটে খাওয়া সাধারণ পেশার মানুষ আজ ঘরে বন্দি৷
এ সময় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ২’শ অসহায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন রাজনগর ইউনিয়নের তরুণ সমাজসেবক মো. টিপু সুলতান মাদবর। ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে রিকশা, ভ্যান চালক, দিন মজুরসহ অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখেন।
মো. টিপু সুলতান মাদবর বলেন, আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। আমরা একে অন্যের প্রতি নির্ভরশীল। এই সংকটের সময় আমরা যদি অসহায় পরিবারের দিকে যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেই, তাহলে তারাই বা কিভাবে বেচে থাকবে? আমাদের প্রতি তাদের অধিকার রয়েছে। এজন্যই তাদের অধিকারের দিকটি বিবেচনা করে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।

Facebook Comments Box