শরীয়তপুর নড়িয়া পৌরসভায় নভেল করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন ও অসহায়, দিনমজুর ও দুস্থ্য মানুষের মাঝে জি আর এর চাউল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২ টায় নড়িয়া পৌরসভা থেকে ৯০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও নগদ ১২৩ টাকা করে বিতরণ করেন নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম সরদার, আবু জাফর শেখ, ১নং ওয়ার্ড কাউন্সিলর বাসার ফকির, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাত্তার খলিফা, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ লতিফ বেপারী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরদার, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মল্লিক, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী ছৈয়াল, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর নুরু সরদারসহ মহিলা কাউন্সিলরবৃন্দ।

Facebook Comments Box