পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে করোনা ভাইরাসের মহামারি আকার ধারন করায় কর্মহীন, দিনমজুর, দুস্থ্য ও অসহায় মাঝে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিলেন নড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও ঘড়িষার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম রাসেল মোল্লা।
সোমবার (২০ এপ্রিল) বিকাল ৫ টায় নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন দিনমজুর, দুস্থ্ ও অসহায় ৩০০ পরিবারের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী (৮ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা ও ১ কেজি লবন) বিতরণ করেন। পরে তার পক্ষে ইউনিয়ন এর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় নাজমুল ইসলাম রাসেল মোল্লা বলেন, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ভাইয়ের নির্দেশে করোনা ভাইরাসের কারনে মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্য সামগ্রী বিতরণ করি।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আপেল মাহামুদ, যুবলীগের সহ-সভাপতি ইমাম হোসেন দেওয়ান, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সোহাগ মৃধা, প্রচার সম্পাদক সুমন মাঝি, শুকুর মাঝি, মোঃ আমির হোসেন মাঝি, মোঃ রসিদ মাঝি, মোঃ রিপন শেখ, মোঃ সজিব মাল, মোঃ মাইন উদ্দিন মোল্লা, মোঃ শাওন মাঝি, মোঃ বাদল সরদার, মোঃ অন্তু মাঝি, মোঃ জলিল শেখ, মোঃ অপু মোল্লা, মোঃ সাইফুল মোল্লা, মোঃ নিজু মোল্লা, মোঃ ইলিয়াস করাতি, মোঃ অনন্ত মাল, মোঃ সবুজ চকিদার, মোঃ সাগর মৃধা, মোঃ দিপু মোল্লা, মোঃ সৌরভ মাঝি, মোঃ রানা মোল্লা, মোঃ বাদশা সরদার, মোঃ রানা, মোঃ সেলিম, মোঃ সলেমান প্রমুখ।

Facebook Comments Box