নড়িয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরে নড়িয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারদের দায়িত্ব ভার গ্রহন উপলক্ষে নড়িয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে পৌর ভবনের ছাদে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় আওয়ামী লীগ মনোনিত বিজয়ী মেয়র এড. আবুল কালাম আজাদসহ সকল কাউন্সিলারদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয় পৌরসভার কমর্মকর্তা ও কর্মচারিরা।

অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে, নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান, নড়িয়া উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box