বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার বার্ষিক বনভোজন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) নড়িয়া উপজেলার ভোজেশ্বর স্বপ্নচূড়া ভবন প্রাঙ্গণে এই বনভোজন ও সাধারণ সভার আয়োজন করা হয়।

প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি রাশেদুল হাসান মাসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র এড. পারভেজ রহমান জন, নড়িয়া পৌরসভার মেয়র এড. আবুল কালাম আজাদ, প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুক আলী দেওয়ান।

যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন তালুকদার, প্রবীণ হিতৈষী সংঘের কার্যকরী সদস্য সোবহান মাদবর, মো. জাহাঙ্গীর মল্লিক, আজীবন সদস্যা খন্দকার নাজমা সুলতানা সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার পূর্বে মধ্যাহ্নভোজে অংশ নেন অতিথিরা। সভা শেষে প্রবীনদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box