শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নড়িয়ায় মৃত্যু হয়েছে ১ জনের।

মঙ্গলবার ২৭ জুলাই বিকেলে শরীয়তপুরের সিভিল সার্জন এস. এম আব্দুল্লাহ আল মুরাদ দৈনিক রুদ্রবার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শরীয়তপুরে নতুন শনাক্ত ৮৫ জনের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৫ জন, জাজিরা উপজেলায় ০০ জন , নড়িয়া উপজেলায় ১৯ জন, ভেদেরগঞ্জ ৫জন, ডামুড্যা ২৩ জন এবং গোসাইরহাটে ৩৩জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ জন। মোট সুস্থ ২৮১৮ জন।

শরীয়তপুরে এ পর্যন্ত ১৬২৯০টি নমুনা পরীক্ষায় ৪০২৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৪৭ জন। বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১১৬৩ জন।

Facebook Comments Box