প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের উপহার সামগ্রী আনতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ফিরোজা বগম নামে এক বয়স্ক বিধবা । গত বৃহস্পতিবার (৫ আগস্ট) শরীয়তপুর নড়িয়া উপজেলা ঘড়িসার ইউনিয়নের পরিষদে বেলা প্রায় সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। ফিরোজা বোগম ঘড়িসার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর সিংহলমুড়ী গ্রামে বাবুর্চি বাড়ির বাসিন্দা।

ভুক্তভোগী ও স্থানীয় সুত্র জানায়, করোনা কালিন সময় গরিব অসহায়দের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার চাল বিতরন করা হয় ঘরিষার ইউনিয়নপরিষদে। প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের উপহার সামগ্রী সহায়তা আনতে গত ৬ আগষ্ট বৃহস্পতিবার ঘরিষার ইউনিয়ন পরিষদে যান ফিরোজা বেগম। সেখানে তার কাছে কোন স্লিপ না থাকায় স্থানীয় চেয়ারম্যান আব্দুর রব খান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে জানান তিনি। এতে তার কপাল ফেটে যায়। কোমরের হারেও আঘাত লাগে।

তিনি গুরু তর অসুস্থ হয়ে পরলে তাকে স্থানীয় হাসপাতালে,ও পরে নড়িয়া উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপােের ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, বৃদ্ধ মহিলাকে এর আগেরবার ত্রান দেওয়া হয়েছে। গতকাল তার কাছে কোন স্লিপ ছিলোনা। উত্তপ্ত দুপুরে সে মাথা ঘুরে পরে যায়। কেউ তাকে আঘাত করেনি। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। কিছু লোক আমাকে হ্যাওপতিপন্ন করতে আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছরাচ্ছ। সে পরে গিয়ে কপালে আঘাত পেয়েছে, কোমরের হারে ব্যাথা পেয়েছে। ৭ আগস্ট শুক্রবার সকালে আমি নিজ ব্যাবস্থাপনায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।

এব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান বলেন, ঘরিষার ইউনিয়ন পরিষদে ত্রান আনতে গিয়ে একজন বৃদ্ধ মহিলা মাথা ঘুরে পরে গেছে এমন খবর শুনেছি। তবে তাকে থাক্কা দেওয়া হয়েছে এমনটি আমার জানা নেই। আমরা বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

Facebook Comments Box