নড়িয়ায় বিদ্যালয়ের প্রধান গেটসংলগ্ন খাল ও রাস্তা দখল করে মার্কেট নির্মানের অভিযোগ পাওয়া গেছে। জেলার নড়িয়া উপজেলার হালইসার নন্দনসার উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন খাল ও রস্তা দখল করে স্থানীয় দিলু বেপারী এ মার্কেট নির্মান করছেন।
কয়েকজন এলাকাবসি জানান, ‘সরকারী রাস্তা নির্মানের জন্য উক্ত জায়গা এলাকার স্বার্থে এল জি ই ডিকে প্রদান করা হয়। খালের পার খাস জমি ও রাস্তার পার দখল করে এই খাস জমিতে কিভাবে দিলু বেপারী দোকান নির্মান করেন? আমরা ভূমি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ দিয়েছি। এখনও কোন ব্যবস্থা নেয়নি তারা। দিলু বেপারি প্রকাশ্যে বলছে কেউ তার কিছু করতে পারবে না। যুদি কেউ বাড়াবাড়ি করে তাহলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলছেন না। রাস্তার পশ্চিম পাশেও দিলু বেপারী সরকারি জমি দখল করে দোকান নির্মান করেছে। এতে করে সরকারী রাস্তাটি সরু হয়ে গেছে। কোন প্রকার গাড়ি চলাচল করতে পারেনা। প্রায়ই দেখা যায় এখানে বখাটেদের আনাগোনা। বিদ্যালয়ের মেয়েরা সেখান দিয়ে মান সম্মানের সাথে চলাচল করতে পারছেনা, ইভ টিজিংয়ের স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। দিলু বেপারী মূলত ইতালী প্রবাসী। দেশে যখনই আসেন তখনই এধরনের কোন না কোন কাণ্ড ঘটান। স্থানীয় কিছু বখাটে ছেলেদের টাকা পয়সা দিয়ে হাত করে একটার পরএকটা অঘটন ঘটিয়ে চলছে।’
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান বলেন, আপনারা যা শুনেছেন তা সত্যি। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ও সরকারের স্বার্থে এর একটি বিহিত করা প্রয়োজন। এর বেশী কিছু বলতে পারবোনা।
ঘরিষার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রব খান বলেন, ‘স্কুল বলে স্কুলের আর দিলু বেপারী দাবী করেন তার। কিছু স্থাপনা অবশ্য সরকারী খালের মধ্যে পড়েছে। কাগজ না দেখে আমি কিছুই বলতে পারবো না।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমি অসুস্থ ঢাকায় চিকিৎসা নিতে এসেছি। আপনার নিকট থেকেই শুনলাম। আপনি অ্যাসিলেন্ড সাহেবকে ফোন করে দেখতে পারেন।’
এ ব্যাপারে উপজেলা ভূমি কর্মকর্তা বলেন, আমার নিকট কেউ অভিযোগ নিয়ে আসেনি। আপনার নিকট থেকেই শুনলাম। আমি আজই সরেজমিনে লোক পাঠাবো। যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তাহলে অব্যইশ্যই অভিযান পরিচালনা করে তা গুড়িয়ে দেব।
অভিয্ক্তু দিলু বেপারী বর্তমানে ইতালীতে অবস্থান করার কারণে এ ব্যাপারে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। দিলু বেপারী নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়নের মৃত নূরু বেপারীর ছেলে।
সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিরেপক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবী বলে মনে করেন এলাকাবাসি।

মন্তব্য করুন