শরীয়তপুরের নড়িয়ায় ব্রাকের উদ্যোগে নদী ভাঙ্গন ঝূঁকি পূর্বাভাস ও পরামর্শ বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ জুন) সকাল ১০টায় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত সানজিদা ইয়াসমিন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ব্র্যাকের কর্মকর্তা জিয়াউর রহমান প্রমূখ।

মন্তব্য করুন