পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। মঙ্গলবার সৌদি আরব থেকে তিনি দেশে ফেরেন।
জানাগেছে, গত ২১ জুন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান।
এসময় তাঁর সঙ্গে তাঁর স্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, বাবা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, মেজো ভাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক ও ছোটভাই জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট কার্ডিয়াক বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাধারণ সম্পাদক ডা. আশ্রাফুল হক সিয়াম হজ পালন করতে সৌদি আরবে যান। হজ পালনকালে উপমন্ত্রী দেশ ও জাতিসহ সবার কল্যাণ কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোআ করেন।

মন্তব্য করুন