আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ এর সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এর নির্দেশে উঠান বৈঠক এর আয়োজন করা হয়েছে।

রবিবার বিকালে শরীয়তপুর নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন শাখা আওয়ামী লীগ এর আয়োজনে মহিষখোলা উচ্চ বিদয়ালয় মাঠে অনুষ্ঠিত হয়।

মোক্তারের চর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মোঃ হাসান আলী মাদবর এর সভাপতিত্বে মোক্তারের চর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম শেরআলী মাদবর এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার আওয়ামী লীগ এর সহসভাপতি ও মোক্তারের চর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশা শেখ। উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি আলাউদ্দিন বেপারী।

যুগ্ন সাধারন সম্পাদক সাহে আলম চৌকিদার। নড়িয়া উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক সাহে আলম সরদার। নড়িয়া উপজেলা আওয়ামী লীগ এর সদস্য মকবুল মোল্লা, এডভোকেট সেকান্দর চৌকিদার, কবির উজ্জামান মাদবর সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও এলাকাবাসী।

 

Facebook Comments Box