শরীয়তপুরের নড়িয়ার বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এছাড়াও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব আবুল হাসেম মিয়ার সুস্থতা কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রবিবার স্কুলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শেখ নুরুল আমীন রতনের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাবেক ডিজিএম আব্দুস সোবহান মাদবর,
প্রাক্তন শিক্ষার্থী খন্দকার রফিকুল ইসলাম, দেওয়ান বাছেত করিম সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন