পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ১৫ নভেম্বর বিকেল ৪টায়

শরীয়তপুর জাজিরা, নড়িয়া মুক্তারের চর  পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দরা । সভা শেষে  রাতে  বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের  অতর্কিত হামলার শিকার হন  বাংলাদেশ জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের  উপজেলা সাবেক আহ্বায়ক  নাসিরুদ্দিন আহমেদ। 

 আহত নাসির উদ্দীন বলেন, পদ্মা নদীতে দীর্ঘদিন যাবত কিছু অসাধু ড্রেজার ব্যবসায়ী  রাতের আধারে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। এভাবে চলতে থাকলে পুনরায় পদ্মা নদীর ভাঙ্গন দেখা দিবে তাই পদ্ম নদীর বাদ রক্ষার স্বার্থে গতকাল  নড়িয়া, জাজিরা পদ্মা নদী তীরবর্তী এলাকায়  আমরা প্রতিবাদ বিক্ষোভ সভা করি।প্রতিবাদ সভাশেষে  বাড়ি ফেরার পথে অবৈধ ড্রেজার ব্যবসায়ী ফারুক চৌকদার ও ফজল মাদবরের  নির্দেশে লিয়াকত হাওলাদার, সুমন, যুবরাজ, তাদের সন্ত্রাসী দলবল নিয়ে অতর্কিত হামলা চালায় আমার উপরে, 

এতে করে আমি গুরুতর আহত হলে আমাকে এলাকাবাসী উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে  নড়িয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সাধারণ  সম্পাদক মমিনুল হক স্বপন মাঝি দৈনিক রুদ্রবার্তাকে বলেন, যারা এই সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং অবৈধ বালিকাটা ড্রেজার ব্যবসায়ীদের চিহ্নিত করে  তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক। 

নড়িয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমি এ হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ইন্দ্রন দাতাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। 

এ বিষয়ে নড়িয়া থানা অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ আসলাম উদ্দীন মোল্লা দৈনিক রুদ্রবার্তাকে বলেন, ঘটনার বিষয়ে তথ্য পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে  গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে  এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box