শরীয়তপুরের নড়িয়ায় এক যুবলীগ নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় একাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই নেতার স্ত্রী শাহনাজ বেগমকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নড়িয়া থানায় নেওয়া হয়েছে।

সোমবার সকালে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলী হোসেন মোল্লার বাড়িতে তল্লাশি চালায় নড়িয়া থানা ও ভোজেশ্বর ফাঁড়ি পুলিশ। আলী হোসেন মোল্লা ভোজেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

ভোজেশ্বর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন দৈনিক রুদ্রবার্তাকে জানান, চান্দনী এলাকার আলী হোসেনের বাড়িতে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছে এমন সংবাদ পেয়ে দেখতে যায় পুলিশ। সেখানে দেখা যায় এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে পালাচ্ছেন। পরে আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের রাম দা, তলোয়ার, ছুরিসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসআই হারুন আরও জানান, বাড়ির মালিক আলী হোসেন মোল্লা পালিয়ে গেছেন। তবে তাঁর স্ত্রী শাহনাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Facebook Comments Box