কেন্দ্রীয় বিএনপি’র নেতা জামাল শরীফ হিরোর মৃত্যুতে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিএনপির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা ঢালিপাড়া এলাকায় বিএনপি’র ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ

জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ হিরো এর রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান মাদবর, সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার, জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক মোঃ মামুন মাদবর, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বপন মাঝি, সাধারণ সম্পাদক রয়েল মাঝি, নুরুজ্জামান শেখ সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box