শরীয়তপুর নড়িয়া উপজেলায় রবিবার দুপুরে নড়িয়া আদর্শ মাদ্রাসা ও এতিমখানায় দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার কর্মময় জীবনের উপরে ও দৈনিক ইত্তেফাক দেশের উন্নয়ন গঠনমূলক বস্তু নিষ্ঠ সংবাদ এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নড়িয়া উপজেলা সংবাদদাতা মোঃ কবির উজ্জামান পরিচালনায় উপস্থিত ছিলেন নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হযরত আলী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন বাদশা শেখ, নড়িয়া ও জাজিরা উপজেলার পত্রিকার এজেন্সি মোঃ আবুল হোসেন,দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মোঃ খোকন ও মোঃ আসাদ গাজী।

এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা মুহাতামিম মোঃইমরান হোসেন, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন, গণকণ্ঠের প্রতিনিধি মোঃ আলী, শিক্ষক আউয়াল হোসেন, মোঃ কাউসার, মোঃ সংরাম মোঃ হযরত আলী প্রিন্স মাতবর সহ পত্র বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রীগণ।

Facebook Comments Box