শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে পাচক গ্রামের পোষ্ট অফিস সড়কে আাজ শনিবার দুপুরে নির্মান শ্রমিক মোঃ জুয়েল সরদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
জুয়েল সরদার একই ইউনিয়নের উপসী গ্রামের রাজ্জাক সরদারের পুত্র। ঘটনার পর জুয়েলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে নড়িয়া উপজেলার ভোজেশ্বর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হরুন অর রশিদ ঘটনাস্থলে আসেন। ভুক্তভোগী জুয়েল সরদার ও তার স্বজন ও স্থানীয় মানুষের সাথে কথা বলে হামলাকারীদের সনাক্ত করার কাজ শুরু করেছেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
হামলার স্বিকার জুয়েল জানায়, হামলাকারী চারজন এসে তার পথ আগলে তার পকেটে থাকা টাকা নেওয়ার চেষ্টা করে। সে পেকট চেপে ধরে রাখলে রাস্তার পাশের ঝোপ জঙ্গলে টেনে নিয়ে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তাদের কাছ থেক ছুটে জুয়ের দৌড় দিয়ে রাস্তায় উঠে চিৎকার করলে পালিয়ে যায় হামলাকারীরা।
মাদকাসক্তরা এ হামলা ঘটতে পারে, এমন চিন্তা করছে জুয়েরের স্বজনরা। বিচার চেয়েছেন তারা।
এঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে নিরাপত্তাহীনতায় আতংক বিরাজ করছে । চলাচলে নিরাপত্তার দাবি এলাকাবাসীর ।
ঘটনার বিষয়ে ক্যামেরার সামে কোন কথা বলেননি তদন্তে আসা পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ। তবে তিনি জানান, মামলা হলে আসামীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে ।

মন্তব্য করুন