শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বন্দরের একটি হার্ডওয়্যার দোকানে রাত সাড়ে ৯ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তখন দোকানটি বন্ধ ছিল। দোকানের চালের উপর ও সাটারের উপর দিয়ে ধুয়া দেখতে পায় বাজারের পার্শ্ববর্তী দোকানদার ব্যবসায়িরা।
পরে দোকানদার ও স্থানীয় মানুষেরা দোকানের তালা ভেঙ্গে সার্টার খুলে আগুন নিভানোর কাজ শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। দ্রুত ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে।
স্থানীয় মানুষ, বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিতে সক্ষম হয়।
ফলে ভোজেশ্বর বন্দরটি বড়ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কুদ্দুস মিয়া জানান, তিনি সন্ধ্যার আগে দোকান বন্ধ করে বাড়ীতে যান, সংবাদ পেয়ে এসে দেখতে পান তকর দোকানের মালামাল পুড়ে গেছে। এতে তার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নি কান্ডের কারন জানাযায় নি। তবে স্থানীয়রা ধারনা করছেন, সিগারেট বা মশার কয়েল থেকে এই অগ্নিকান্ড হতে পারে। তবে কোন নাশকতা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে নড়িয়া থানা পুলিশ।
বাজারের চারটি পুকুর ভরাট হয়ে গেছে, বাজারে আগুন নিভানোর জন্য হাতের নাগালে পানির ব্যবস্থা নেই। ফলে আগুন নিভাতে পানি শূন্যতায় পড়তে হয় ফায়ার সার্ভিসকে। এজন্য ভবিষ্যতে বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষায় পানির অভাব দুরিকরনে কার্যকরি ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর।

মন্তব্য করুন