শরীয়তপুরের নড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মজিবর সিকদার প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box