কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-২ আসনে নৌকার প্রার্থী একেএম এনামুল হক শামীম ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, নড়িয়া-সখিপুরের মাটি, নৌকার ঘাটি। ৩০ ডিসেম্বর সকালে ঘুম থেকে উঠে আপনারা নৌকায় ছিল মারবেন। আপনাদের ভোটে মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটে আবার প্রধানমন্ত্রী হবেন।
একেএম এনামুল হক শামীম আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আমাকে নৌকার প্রার্থী দিয়েছেন। নড়িয়া আওয়ামী লীগের দূর্গ । নড়িয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু করেছেন, আগামীতেও করবেন। এজন্য একটা ভোটও নৌকার বাইরে যাওয়া উচিৎ না। নড়িয়ার মানুষ কখনো নৌকার বাইরে যায় না। নৌকার একটা ভোটও যেন নষ্ট না হয়।
শমীম বলেন, ৩০ ডিসেম্বর সকালে ঘুম থেকে উঠে নৌকায় আগে ছিল মেরে তারপরে কথা বলবেন। আপনারা নৌকায় ভোট দিবেন ।
বুধবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ড সোনার বাজার, নড়িয়া বাজার নদী ভাঙ্গন এলাকার বাঁশতলা, নড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের জেলে পাড়া, প্রেমতলা, দক্ষিণ নড়িয়া, বৈশাখী পাড়া পথসভায় বক্তব্যে একেএম এনামুল হক শামীম এসব কথাগুলো বলেন । পথসভা শেষে এনামুল হক শামীম মুলফৎগঞ্জ মাদরাসায় ফাতেহা মাহফিলে যোগ দেন ।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দ হেমায়েত হোসেন, নড়িয়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল ওহাব বেপারী, নড়িয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাচান আলী রাড়ী, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, জেলা আওয়াামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির বেপারী, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান আলম বয়াতী, আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন দেওয়ান, কেদারপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মো. দেলোয়ার হোসেন আকন, নড়িয়া উপজেলার ছাত্রলীগ সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বেপারী, নড়িয়া পৌরসভা আওয়াামী লীগ সভাপতি মো. দুলাল বেপারী, সাধারণ সম্পাদক দেলোয়ার খলিফা, নড়িয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুল জলিল, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মিলন জমাদ্দার, সাধারণ সম্পাদক ইসমাইল ঢালী, কাউন্সিলর শহিদুল ইসলাম সরদার, বাদশা ফকির, সাত্তার খলিফা, আবু জাফর শেখ আনোয়ার মল্লিক, আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box