শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পঞ্চম উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক আখন্দ, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাঢ়ী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওহাব বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box