শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু’র নির্দেশে শরীয়তপুর পৌরসভা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অতনু ঘটক চৌধুরী ও জেলা ছাত্রলীগ নেতা আসাদিুজ্জামান শাওনের সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে শরীয়তপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মনোহর বাজার মোড় পর্যন্ত সড়কের পাশে থাকা রিকশা-ভ্যান চালক, অটোচালক ও ট্রাকচালকদের মাঝে তৈরি করা খাবার বিতরণ করা হয়েছে। ০৯ এপ্রিল বৃহস্পতিবার এ কার্যক্রম করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. আলমগীর মুন্সী ও শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসেন খান।
এছাড়াও এ কার্যক্রমে আরও সহযোগিতা করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, সদর উপজেলার অর্থ সম্পাদক সুমন বেপারী, সদর উপেজলা যুবলীগের সহ-সম্পাদক জাকির মহলদার, শরীয়তপুর পৌরসভা যুবলীগের সদস্য সাগর, ছাত্রলীগ নেতা বাবুল সরদার অভি প্রমূখ।
Facebook Comments Box

মন্তব্য করুন