জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনায় ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার শরীয়তপুর সদর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

অভিযানে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, মূল্য ও সরবরাহ তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘণ করায় জেলার সদর উপজেলার দাতপুর নতুনহাট ও তুলাতলা বাজারের ৩ প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আবুল হোসেন ও জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box