র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার কালকিনি থানাধীন চর ফতেবাহাদুর গ্রামে কিছু অসাধু মাদক ব্যবসাযী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ০৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০ টা ৩০ মিনিটের সময় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন চর ফতেবাহাদুর গ্রামে অভিযান পরিচালনা করে উজ্জল বেপারী(২০)কে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ১৭৭ পিস কথিত ইয়াবা, মাদক বিক্রিত নগদ ২ হাজার ৩০ টাকা, ২টি মোবাইল এবং ৩ টি সীমকার্ড উদ্ধার করা হয়।

আটককৃত উজ্জল বেপারী কালকিনি থানার মাথাভাঙ্গা গ্রামের হাবিব বেপারীর ছেলে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপর জেলার কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box