পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩ হাজার ৯৯ জন বীমা গ্রাহকের বীমা দাবীর মোট ৯ কোটি ৭ লক্ষ ৫৮ হাজার ৬১৬ টাকার চেক হস্তান্তর উপলক্ষে চট্টগ্রামে কোম্পানীর নিজস্ব হল রুমে গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ড. এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) খলিল আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, প্রকল্প পরিচালকবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

মন্তব্য করুন