মাদারীপুর সদর উপজেলার পখিরা গ্রামে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সপ্তম চীন মৈত্রী সেতুর টোল অফিসে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় টোল না দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক অফিসে হামলা চালালে তিনজন কর্মচারী আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন যুবক টোল না দিয়ে অফিসে প্রবেশ করে হামলা চালায়। এতে টোল আদায় কাজে নিয়োজিত তিনজন কর্মী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টোল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে টোল অফিস এলাকায় নজরদারি বাড়ানো হবে।

Facebook Comments Box