র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ২৫ জুন মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় ফরিদুপর জেলার ভাঙ্গা থানাধীন বগাইল বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আয়ূব সর্দার (৫৪), পিতাঃ মৃত ইসাহাক সর্দার, সাং- ছিলাধরচর, থানাঃ ভাঙ্গা, জেলা ফরিদপুরকে ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ৮টি নীল রংয়ের জিপার ব্যাগে ভর্তি সর্বমোট ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন