পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে ইসলামাবাদ গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে এবং বিভিন্ন খাতে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী। বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে তিনি দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান বাংলাদেশের পক্ষ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে পাকিস্তানের একাধিক ফেডারেল মন্ত্রীও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box