পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রহড়া থানা পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মজনু গাজী (৫২, খুলনা), কামাল শেখ ওরফে ইদ্রিস আলী (৪০, খুলনা) এবং মেহেদী হাসান ওরফে মিলন। তারা নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী দাবি করে জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে প্রাণ রক্ষার্থে তারা ৮ আগস্ট ভারতে আশ্রয় নেন।

পুলিশ প্রথমে মজনু ও কামালকে রহড়া থেকে এবং পরে মেহেদীকে নিউটাউনের লস্করপাড়া থেকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদে কামাল শেখ জানান, তিনি বাংলাদেশে যুবলীগের ইউনিয়ন সদস্য সচিব ছিলেন। তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box