মণিপুরে জাতিগত সহিংসতা ফের উত্তাল রূপ নিতে পারে এমন আশঙ্কায় রাজ্যপাল অজয় ​​কুমার ভাল্লা নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইম্ফালসহ পাঁচ জেলায় কারফিউ জারি রয়েছে এবং সমাবেশ নিষিদ্ধ। সহিংসতা বাড়ে শনিবার রাতে উগ্র মেইতেই গোষ্ঠী ‘আরামবাই তেংগোল’-এর শীর্ষ নেতা কানন মেইতেই গ্রেপ্তারকে কেন্দ্র করে। এরপর শত শত মানুষ পুলিশের কনভয়ে হামলা চালায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল ২৫ জন বিধায়কের সঙ্গেও আলোচনা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box