পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার নবান্নে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে জরুরি বৈঠক করেন। তিনি জানান, আতঙ্কের পরিস্থিতি নেই, তবে হাসপাতালগুলোতে প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে উৎসাহিত করেন এবং অযথা ভয় না পাওয়ার পরামর্শ দেন। তিনি জানান, ভারতে ৪-৫ হাজার কেস হলেও পশ্চিমবঙ্গে ৬৯৩ জন আক্রান্ত, যাদের অধিকাংশই সুস্থ হয়েছেন।

Facebook Comments Box