ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১৮ জুন) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “আমরা অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছি—গুরুতর ও বেদনাদায়ক ক্ষয়ক্ষতি।”
প্রধানমন্ত্রীর ভাষণটি তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়, যেখানে তিনি উল্লেখ করেন—ইসরায়েলি সেনাবাহিনী ও বেসামরিক নাগরিক উভয়েই মিসাইল হামলা ও সহিংসতার শিকার হচ্ছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানে হামলা চালালে দেশটির একাধিক সামরিক শীর্ষ কর্মকর্তার মৃত্যু ঘটে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও বড় ধরনের হামলা চালায়, যার জেরে ইসরায়েলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়।
এই সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, যার পরিণতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মন্তব্য করুন