ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে হামাসের সদস্যদের অভিযানে ইসরাইলি বাহিনীর ৫ সেনা নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সংঘটিত এই হামলায় কয়েকজন সেনা গুরুতরভাবে আহত হওয়ায় তাদের হেলিকপ্টারে করে তেলআবিবের হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরাইলি সূত্রে জানা গেছে, হামলাস্থলে এখনও কিছু সেনা নিখোঁজ রয়েছেন।
হামাসের সদস্যরা দু’দলে বিভক্ত হয়ে প্রথমে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে আক্রমণ চালায় এবং পরে উদ্ধারকারী দলকে লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা করে। এতে একটি সাঁজোয়া যানেও আগুন লাগে। ঘটনার পর ইসরাইলি বাহিনী পাল্টা হামলা তীব্র করে।
গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণে হামাসের হামলা বেড়েছে, যা ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

মন্তব্য করুন