শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন রামভদ্রপুর সেনের বাজার নামক এলাকা হতে ডিবি পুলিশ কর্তৃক ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে আটক করা হয় ১ জনকে। আটককৃত ভেদরগঞ্জ থানার মধ্য রামভদ্রপুর এলাকার মৃতঃ মমিন উদ্দিন ঢালীর ছেলে আ: জব্বার ঢালী(৩৫)। গত ৫ জানুয়ারি রবিবার শরীয়তপুর জেলা ডিবি পুলিশ কর্তৃক ভেদরগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আ: জব্বার ঢালীকে গ্রেফতার করা হয়।