শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল মাঝি (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাতে সখিপুরের বাহাউদ্দিন মুন্সীকান্দি এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটক- ইকবাল মাঝি সখিপুর থানার চরভাগা কাজীকান্দি গ্রামের আলম মাঝির ছেলে।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বাহাউদ্দিন মুন্সীকান্দি নামক এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ ইকবালকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান আব্যাহত থাকবে।



মন্তব্য করুন