শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের ২, ৩ ও ৬ নং ওয়ার্ডে অবৈধ ড্রেজার বিরোধি অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আল নাসীফ এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ২৫০ পিস পাইপ বিনষ্ট ও তিনটি ড্রেজারের ৮টি মেশিন জব্দ করা হয়। অভিযানে সখীপুর থানা পুলিশ সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, অবৈধ ড্রেজার বিরুদ্ধে আমাদের অভিযান প্রতিনিয়ত চলতে থাকবে।