শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় নুসার উদ্যোগে দিনব্যাপী সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারী) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং নড়িয়া উন্নয়ন সমিতি নুসা’র আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি’র আওতায় ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বারুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুসা’র সমন্বয়কারী ও ফোকাল পার্সন মোঃ মনির হোসেন।
ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের মধ্যে যেসব খেলাধুলা আয়োজন করা হয় তা হলোঃ ছাত্রদের ১০০ মিটার দৌড়, ছাত্রীদের ১০০ মিটার দৌড়, ছাত্রীদের সুয়ে সুতা গাথা, ঝুড়িতে বল নিক্ষেপ, ছাত্রদের লং জাম, মোরগ লড়াই।
বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ছাত্রী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন