১৭ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে শরীয়তপুর জেলায় আগত ৭০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সমীক্ষা কার্যক্রমের জেলা ও উপজেলা সংযুক্তির অংশ হিসেবে বিভিন্ন ক্যাডারের ১১ জন প্রশিক্ষণার্থীকে অভ্যর্থনা জানান পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। উক্ত বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের শরীয়তপুর জেলা
সম্পর্কে এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোঃ মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইমরুল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও উক্ত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগণ প্রমূখ।

মন্তব্য করুন