” কৃষি প্রযুক্তি দিয়ে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ(১ম সংশোধিত) প্রকল্পের আওতায় শরীয়তপুরে তিনদিনব্যাপী ” কৃষি প্রযুক্তি মেলা-২০২০” এর সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী আবু তাহের বলেন, উৎপাদনশীলতা উন্নয়নে কৃষি প্রযুক্তি কৃষি যন্ত্রপাতির প্রয়োজন অপরিহার্য।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুর জেলা উপপরিচালক মোঃ আমীর হামজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব রহমান শেখ, শরীয়তপুর পৌরসভা মেয়র মো: রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেনসহ সকল উপজেলার কৃষি কর্মকর্তাগণ। এছাড়া এ সময় আরও উপস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে জেলা কৃষি কর্মকর্তা আমির হামজা বলেন, কৃষি উৎপাদনশীলতা ও বিকাশ সাধনের জন্য পরিবেশ প্রতিকূল সহিঞ্চু নতুন নতুন ফসলের প্রযুক্তির উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তর জরুরী।

উল্লেখ্য, তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় ২০টি স্টল বসে। এর মধ্যে ৩টি স্টলকে পুরষ্কার প্রদান করা হয়। অস্কারপ্রাপ্ত স্কুলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি(এসডিএস), ২য়স্থান করেছে গোপালগঞ্জের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা উপকেন্দ্র এবং ৩য় স্থান অর্জন করেছে শরীয়তপুর সদর উপজেলার আনসার ও বিডিবি সদস্য মো: জাহিদ হাসানের ইভা মৌ খামার।