৯ মার্চ সোমবার শরীয়তপুর জেলা ডিবি পুলিশ কর্তৃক ভেদরগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে মোসাঃ আঞ্জুমান বেগম (২৪), স্বামী- হানিফ মৃধা, সাং-পুটিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড, থানা- ভেদরগঞ্জ, জেলা- শরীয়তপুরকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তার স্বামী পলাতক আসামী হানিফ মৃধার নিজ বসত বাড়ীর ওঠান থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। ভেদরগঞ্জ থানার মামলা নং-০৪।