শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় করোনা প্রতিরোধে সকলকে থানায় প্রবেশের সময় ভাল করে হাত ধুয়ে প্রবেশ করার জন্য এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেয়া হয়েছে। থানায় প্রবেশ পথে করোনা প্রতিরোধে “হাত ধুয়ে থানায় প্রবেশ করুন” লেখা ব্যানার টানিয়ে দেয়া হয়েছে, ব্যানারের কাছেই রাখা আছে হাত ধোয়ার প্রয়োজনীয় সরঞ্জাম। সেবা নিতে আসা প্রত্যেক ব্যক্তিকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে থানায় প্রবেশ করতে হচ্ছে। এছাড়া প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ব্যাপক তৎপর রয়েছে সখিপুর থানা পুলিশ। প্রতিদিন বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছে পুলিশ সদস্যরা। আইন ভঙ্গ করায় জরিমানা করা হয়েছে অনেককে। এছাড়া পণ্যের দাম বৃদ্ধি রোধ করতে থানাধীন বাজার গুলোতে চালানো হচ্ছে ব্যাপক মনিটরিং।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই মহুর্তে ব্যাপক ঝুঁকিতে রয়েছে আমাদের দেশ। আমাদের থানাধীন এলাকাগুলো যাতে এ ভাইরাস থেকে নিরাপদ থাকে, সে লক্ষ্যে আমাদের এসব পদক্ষেপ। জনগণের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা এ ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো।



মন্তব্য করুন