প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে সখিপুর থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে করোনা আতঙ্কে কর্মহীন অসহায় (রিকশা-ভ্যান চালক, দিনমজুর, হতদ্ররিদ্র) ৫ হাজার পরিবার’কে খাদ্য সামগ্রী (চাল-ডাল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীরা এ ত্রাণ সখিপুরের ৯টি ইউনিয়নের কর্মহীন অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়।
এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের সকল দূর্যোগে পাশে আছে। আর পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমও সকল নড়িয়া-সখিপুরের মানুষের পাশে সবসময় ছিল, বর্তমানে আছে ও আগামীতেও থাকবে, ইনশাআল্লাহ। তাই জননেত্রী শেখ হাসিনা ও জননেতা একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে সখিপুর থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে করোনা আতঙ্কে কর্মহীন অসহায় (রিকশা-ভ্যান চালক, দিনমজুর, হতদ্ররিদ্র) ৫ হাজার পরিবারের বাড়ি বাড়ি গিয়ে দলীয় নেতাকর্মীরা ত্রাণ বিতরণ করে আসছে। পাশাপাশি সরকারিভাবেও কর্মহীন অসহায়দের কয়েক দফা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অন্যদিকে জননেতা এনামুল হক শামীম ব্যক্তিগত তহবিল থেকে নড়িয়া-সখিপুরের সাড়ে ১২ হাজার পরিবার খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হয়েছে।
এদিকে, করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয়দের সচেতন থাকা ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং বিদেশ ফেরত প্রবাসীদের সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা।



মন্তব্য করুন