পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে জেলা ডিবি পুলিশ কর্তৃক শুক্রবার ১৪ আগষ্ট গোসাইরহাট থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোসাইরহাট থানার টেংরা গ্রামের মৃতঃ মোসলেম ঢালীর ছেলে এমরান ঢালী (৩৫), একই থানার মূলগাঁও গ্রামের মফিজুল হক পাটোয়ারীর ছেলে লুৎফর পাটোয়ারী (৩৩) ও সিকিম আলী কবিরাজের ছেলে মুনছুর কবিরাজ (৩৪)সহ তিনজনকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ ৭ হাজার ২০০ টাকাসহ গোসাইরহাট থানাধীন মূলগাঁও গ্রামস্থ মূলগাঁও গ্রাম সমিতির অফিসের সামনে পাঁকা রাস্তার উপর হইতে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে গোসাইরহাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। গোসাইরহাট থানার মামলা নং-০৭, তারিখঃ- ১৪/০৮/২০২০ খ্রিঃ।